একাত্তরের নভেম্বর থেকে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে পিছু হটতে থাকে পাকিস্তানি সেনাবাহিনী। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আত্মসমর্পণের ঘটনা ঘটে। বিজয়ের মাসে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের কয়েকটি ঘটনা তুলে ধরা হবে
Friday, December 4, 2015
বিজয়ের মাস | সৈয়দপুর বিমানবন্দরে আত্মসমর্পণ
একাত্তরের নভেম্বর থেকে পিছু হটতে থাকে পাকিস্তানি সেনারা। এর মধ্যে বেশ কয়েকটি আত্মসমর্পণের ঘটনা ঘটে। আজ পড়ুন সৈয়দপুরের কাহিনি...
‘ওদের পরনে শুধু খাকি পোশাকটাই ছিল। কোনো র্যাঙ্ক ব্যাজ ছিল না, কোমরে ছিল না বেল্ট। এমনকি পায়ে ছিল না ভারী বুট। বিমর্ষ দেখাচ্ছিল হানাদারদের। অথচ দুদিন আগেও ওদের বদমেজাজি হিংস্র চেহারা ছিল, কথায় কথায় বাঙালিদের বুকে গুলি চালাত।’ বলছিলেন মির্জা আকতারুল ইসলাম। মুক্তিযুদ্ধে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দিনটির কথা স্মরণ করছিলেন তিনি। ওই সেনানিবাসে তিনি বিদ্যুৎ ও পানি সরবরাহের দায়িত্বে ছিলেন।'
Subscribe to:
Posts (Atom)
